Dental Intraoral Camera AN109 একটি আধুনিক ও কমপ্যাক্ট ওরাল ইন্সপেকশন ক্যামেরা। এর সাহায্যে দাঁত, মাড়ি এবং মুখের ভেতরের বিভিন্ন অংশের কাছ থেকে ছবি দেখা যায়। ক্যামেরাটি তারের মাধ্যমে সংযুক্ত করে মোবাইল বা কম্পিউটারে সরাসরি ছবি দেখা যায়।
দাঁতের দৃশ্যমান সমস্যা, মাড়ির অবস্থা কিংবা মুখের ভেতরের কোনো অস্বাভাবিক স্থান পর্যবেক্ষণের জন্য ব্যবহার করতে পারবেন।
১০৮০পি ক্যামেরা: ১৯২০ × ১০৮০ রেজোলিউশনে কাছ থেকে ছবি দেখার সুবিধা।
অটোফোকাস: ছবি পরিষ্কার রাখতে স্বয়ংক্রিয় ফোকাস সুবিধা।
৬টি LED লাইট: মুখের ভেতরে পর্যবেক্ষণের জন্য আলো সরবরাহ করে।
৭০ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল: নির্দিষ্ট এলাকার তুলনামূলক বিস্তৃত দৃশ্য দেখতে সহায়তা করে।
লেন্সে IP68 ওয়াটারপ্রুফ সুরক্ষা: প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী ক্যামেরার লেন্স অংশে এই সুরক্ষা রয়েছে।
তারযুক্ত সংযোগ: মোবাইল, ডেক্সটপ ও ল্যাপটপে তারের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন।
সহজে বহনযোগ্য: ছোট ও হালকা ডিজাইন।
বহুমুখী পর্যবেক্ষণ: দাঁত, মাড়ি ও মুখের ভেতরের দৃশ্যমান অবস্থা পরীক্ষা করে দেখার কাজে ব্যবহার করা যায়।
১. দাঁতের দৃশ্যমান দাগ, ফাটল বা ক্যাভিটি সন্দেহজনক স্থান পর্যবেক্ষণ করতে।
২. মাড়ির দৃশ্যমান অবস্থা দেখতে।
৩. মুখের ভেতরে দৃশ্যমান ক্ষত বা অস্বাভাবিক স্থান পর্যবেক্ষণ করতে।
৪. দাঁত ও মুখের ভেতরের কাছের ছবি দেখে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
৫. সরাসরি চোখে দেখতে অসুবিধা হয় এমন স্থানের দৃশ্য বড় করে দেখতে পারবেন।
৬. ছবি তুলে এবং ভিডিও রেকর্ড করে রাখতে পারবেন।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পণ্যের নাম | ডেন্টাল ইন্ট্রাওরাল ক্যামেরা |
| মডেল | AN109 |
ক্যামেরা রেজোলিউশন | ১৯২০ × ১০৮০ পিক্সেল |
ভিডিও ফ্রেম রেট | ৩০ FPS |
| ফোকাস | অটোফোকাস |
| ভিউ অ্যাঙ্গেল | ৭০ ডিগ্রি |
| LED লাইট | ৬টি |
| কেবলের দৈর্ঘ্য | ৫৬ ইঞ্চি |
| উৎপাদন | চায়না |
| ওয়ারেন্টি | ১৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি |
0টি রিভিউ
রিভিউ লিখতে লগইন করুন
লগইন করুনঅনলাইন সাহায্য চাইলে ক্লিক করুন